আজ রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১১ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ২৯°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ৪১%

আইসিইউতে মাতিয়া বানু শুকু

  • MIT ERP
  • Update Time : 04:20:53 am, Sunday, 22 November 2026
  • 40

আইসিইউতে মাতিয়া বানু শুকু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ক্যানসারে আক্রান্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় গতকাল সকালে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। এর আগে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

মাতিয়া বানু শুকুর দাম্পত্যসঙ্গী ও নির্মাতা নূরুল আলম আতিক জানিয়েছেন, শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তার প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। বর্তমানে প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার অক্সিজেন দিতে হচ্ছে তাকে। তিনি সচেতন থাকলেও শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা।

এদিকে, চিকিৎসার ব্যয় নিয়েও দুশ্চিন্তায় রয়েছে পরিবার। বর্তমানে যে হাসপাতালে তার চিকিৎসা চলছে, সেখানে খরচ অনেক বেশি। তাই শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাকে অন্য হাসপাতালে নেওয়ার কথা ভাবছে পরিবার।

এর আগে মাতিয়া বানু শুকুর চিকিৎসার জন্য সহকর্মী, শুভাকাক্সক্ষী ও সরকারের সহযোগিতা চেয়েছিল তার পরিবার। দীর্ঘদিন ধরে ক্যানসারের চিকিৎসা চালিয়ে যেতে আর্থিক সংকটে পড়ার কথাও জানিয়েছিলেন নূরুল আলম আতিক। তিনি দেশবাসীর কাছে স্ত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আইসিইউতে মাতিয়া বানু শুকু

Update Time : 04:20:53 am, Sunday, 22 November 2026