আজ রবিবার, ১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭১%

সীতাকুণ্ডে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে লরির ধাক্কায় ব্যবসায়ী নিহত

  • MIT ERP
  • Update Time : 11:55:28 am, Saturday, 31 October 2026
  • 30

সীতাকুণ্ডে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে লরির ধাক্কায় ব্যবসায়ী নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পারিবারিক বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন নূরুল হুদা ভূঁইয়া (৪৪)। কিন্তু বাড়িতে আর ফেরা হলো না তার। চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি লরি ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এই ব্যবসায়ী।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ইদুলপুর এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরুল হুদা ভূঁইয়া মীরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার মৃত শফিউল্লাহ ভূঁইয়ার ছোট ছেলে। তিনি মুদি ও স্টেশনারি ব্যবসা করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি অজ্ঞাত লরি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই মো. নূরুল মোস্তফা জানান, তারা দুই ভাই একসঙ্গে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ছোট ভাই আগেই বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার খবর দেখে ছোট ভাইয়ের মৃত্যুর বিষয়টি জানতে পারেন। কুমিরা হাইওয়ে থানার ওসি এসআই জিয়া উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইন্টারপোল বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি মো. আলী হোসেন ফকির

সীতাকুণ্ডে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে লরির ধাক্কায় ব্যবসায়ী নিহত

Update Time : 11:55:28 am, Saturday, 31 October 2026