আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত

  • MIT ERP
  • Update Time : 09:39:39 am, Saturday, 10 October 2026
  • 11
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পুষ্টি, শক্তি ও সুস্বাস্থ্যের অন্যতম সহজলভ্য উৎস ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত হয়েছে। ‘ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিeme আছে রোগমুক্তি’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স (এফভিএমএএস) অনুষদের উদ্যোগে গতকাল শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

সকালে অনুষদীয় চত্বর থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৩৬শে জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ডিমের পুষ্টিগুণ, সুস্বাস্থ্য রক্ষায় এর ভূমিকার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সেøাগান দেন।

পরে বিশ্ববিদ্যালয়ের পুরোনো অডিটোরিয়ামে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাকৃবির উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেইরি অ্যান্ড পোলট্রি সায়েন্স বিভাগের প্রধান প্রফেসর ড. আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ডেইরি অ্যান্ড পোলট্রি সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক খাইরুন্নেসা।

পরে মূল প্রবন্ধে ড. আমিনুল ইসলাম ডিমের ইতিহাস, পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং মানুষের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে ডিমের বহুমুখী ভূমিকা সচিত্র উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, কৃষিবিজ্ঞান ও গবেষণার সঙ্গে মানুষের জীবনমান উন্নয়নের গভীর সম্পর্ক রয়েছে।

মানুষের জন্য অধিকতর নিরাপদ, পুষ্টিকর ও স্বাস্থ্যকর ডিম এবং মুরগির মাংস উৎপাদনে গবেষকদের আরও মনোযোগী হতে হবে। এ ক্ষেত্রে উন্নত বিশ্বের গবেষণা ও উদ্ভাবন থেকে শিক্ষা নিয়ে দেশের বাস্তবতায় কার্যকর প্রযুক্তি উদ্ভাবনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ সাইফুল আলম, ডেইরি অ্যান্ড পোলট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোর্শেদুর রহমান এবং প্যাথোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. গোলাম হায়দার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, বন্ধ মেট্রো ও ইন্টারনেট

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত

Update Time : 09:39:39 am, Saturday, 10 October 2026