আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন, ১৪৩৩ | ১৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৪১%

ইরাকের শেষ ঘাঁটি থেকেও সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

  • MIT ERP
  • Update Time : 01:38:31 pm, Wednesday, 30 September 2026
  • 20

ইরাকের শেষ ঘাঁটি থেকেও সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরাকে তাদের সর্বশেষ সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী বুধবারের মধ্যে কুর্দিস্তান প্রদেশ থেকে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সব সেনা সরিয়ে নেওয়া হবে। মূলত ২০২৫ সাল থেকে ইরাকি বাহিনীর কাছে পর্যায়ক্রমে সামরিক ঘাঁটি হস্তান্তরের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। এতে বাগদাদের ওপর তেহরানের প্রভাব আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

দেশটিতে ঘাঁটি স্থাপনের পর দুই দশকে অন্তত সাড়ে ৪ হাজার মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। জো বাইডেন প্রশাসনের সময় ২০২৪ সালে সেনা প্রত্যাহারের সমঝোতা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেটি বাস্তবায়ন করছে। এই পদক্ষেপকে নিজেদের বিজয় হিসেবে দেখছে ইরাকে থাকা ইরানের মিত্ররা। যদিও সময়ের আগে মার্কিন সেনা প্রত্যাহার বিপদ ডেকে আনতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। আইএস বা তাদের সমর্থিত বিভিন্ন গোষ্ঠী পুণরায় সক্রিয় হয়ে উঠতে পারে বলে শঙ্কা জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

ইরাকের শেষ ঘাঁটি থেকেও সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

Update Time : 01:38:31 pm, Wednesday, 30 September 2026