আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন, ১৪৩৩ | ১৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৪১%

আলফাডাঙ্গায় মধুমতি নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে ছাত্রদল নেতা সৈকত

  • MIT ERP
  • Update Time : 11:09:44 am, Wednesday, 30 September 2026
  • 12

আলফাডাঙ্গায় মধুমতি নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে ছাত্রদল নেতা সৈকত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি উপজেলার চরখোলাবাড়িয়া ও দিগনগর নদীভাঙন এলাকা ট্রলারযোগে ঘুরে দেখেন এবং পরবর্তীতে নদীভাঙনে নিঃস্ব হওয়া পরিবারগুলোর সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের সার্বিক পরিস্থিতির কথা শুনে বুরহান উদ্দিন খান সৈকত বলেন, ‘দিগনগর ও চরখোলাবাড়িয়া গ্রামের সাধারণ মানুষ শত শত বছর ধরে প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে সংগ্রাম করে বেঁচে আছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ মধুমতির সর্বগ্রাসী গ্রাসে তাদের বসতবাড়ি, ফসলি জমি ও জীবনের সব স্বপ্ন এক নিমেষেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

’ সরকারের প্রতি জরুরি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অবিলম্বে এই নদীভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। সাময়িক কোনো প্রতিশ্রুতি নয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উচিত টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে অবহেলিত এই মানুষগুলোর স্থায়ী সুরক্ষা সুনিশ্চিত করা।

’ ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ খেটে খাওয়া পরিবারগুলোর টেকসই পুনর্বাসনের দাবি তুলে ছাত্রদলের এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘ভাঙনের শিকার নিঃস্ব পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ ও সরকারি উদ্যোগে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ান।

’ ছাত্রদলের ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা অবহেলিত, নিপীড়িত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা আশাবাদী, সরকার ও সংশ্লিষ্ট মহলের দৃষ্টিগোচর হলে মধুমতির এ ধ্বংসাত্মক ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকরী টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে।

’ নদীভাঙন এলাকা পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মুসা, আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি সোহেল শরীফ, বোয়ালমারী উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মোল্যা সুমন ও আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান সোহানসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নারায়ণগঞ্জে মাদ্রাসায় ইলেকট্রিক ফ্ল্যাশে দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

আলফাডাঙ্গায় মধুমতি নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে ছাত্রদল নেতা সৈকত

Update Time : 11:09:44 am, Wednesday, 30 September 2026