আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন, ১৪৩৩ | ১৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৪১%

নগরীর খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় নামে কিশোর নিহত

  • MIT ERP
  • Update Time : 11:50:42 am, Wednesday, 30 September 2026
  • 11

নগরীর খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় নামে কিশোর নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নগরীর খুলশী এলাকার পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে হৃদয় (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত হৃদয় ওই এলাকারই বাসিন্দা।

দৃষ্টি প্রতিবন্ধী বাবার সঙ্গে সড়কের পাশের ফুটপাতে সবজি বিক্রি করত সে। তাদের বসবাসও ওই এলাকায়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে বাসায় ভাত খাওয়ার সময় পরিচিত এক যুবক হৃদয়কে ডেকে নিয়ে যায়। পরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে পরিবারের সদস্যরা খবর পান। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে সবজির দোকান থেকে চাঁদাবাজি এবং সিনিয়র-জুনিয়র বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এক আঙিনায় ২৭৭ প্রতিমা, দক্ষিণাঞ্চলের বৃহত্তম দুর্গাপূজার প্রস্তুতি চলছে আলফাডাঙ্গায়

নগরীর খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় নামে কিশোর নিহত

Update Time : 11:50:42 am, Wednesday, 30 September 2026