আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১৪%

সিরাজগঞ্জে মন্ত্রীর উদ্বোধনের সাড়ে চার মাসেও শুরু হয়নি সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ

  • MIT ERP
  • Update Time : 03:43:24 pm, Monday, 28 September 2026
  • 15

সিরাজগঞ্জে মন্ত্রীর উদ্বোধনের সাড়ে চার মাসেও শুরু হয়নি সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিরাজগঞ্জ শহরের কালেক্টরেট স্কুল ও গণপূর্ত (পিডব্লিউডি) অফিসের মাঝের জলাশয় সংলগ্ন স্থানের সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধনের চার মাসের বেশি সময় পার হলেও এখনো দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি।

এতে প্রকল্প বাস্তবায়ন নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে। গত ১৫ মে ২০২৬ তারিখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ প্রকল্পটির উদ্বোধন করেন। প্রকল্পের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের পরিকল্পনায়, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইনের সার্বিক তত্ত্বাবধানে এবং জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড এর লোকাট প্রকল্পের অর্থায়নে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়।

বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্বে রয়েছে সিরাজগঞ্জ পৌরসভা। উদ্বোধনের সময় এলাকাটিকে দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব জনউপযোগী স্থানে রূপান্তরের কথা বলা হলেও বাস্তবে এখনো কোনো উন্নয়নকাজ শুরু হয়নি। প্রকল্পস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে কাজ শুরুর কোনো প্রস্তুতি কিংবা নির্মাণ কার্যক্রমের দৃশ্যমান চিহ্ন নেই। এদিকে স্থানীয়রা বলছেন, উদ্বোধনের পর দ্রুত কাজ শুরু হবে বলে আশা করা হয়েছিল।

কিন্তু মাসের পর মাস কেটে গেলেও প্রকল্পটি কেবল উদ্বোধনেই সীমাবদ্ধ রয়েছে। ফলে প্রকল্প বাস্তবায়নে পৌরসভার আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। অপরদিকে সৌন্দর্যবর্ধনের নামে শুধু উদ্বোধনী ফলক স্থাপন না করে দ্রুত প্রকল্পের কাজ শুরু করে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। অন্যথায় এটি আরেকটি ঘোষণাভিত্তিক প্রকল্প হিসেবেই থেকে যাবে।

এ বিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, প্রকল্প বাস্তবায়নে দায়িত্বরত লোকজন কাজ করছে। অতিদ্রুত কাজ শেষ হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের স্লোগান

সিরাজগঞ্জে মন্ত্রীর উদ্বোধনের সাড়ে চার মাসেও শুরু হয়নি সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ

Update Time : 03:43:24 pm, Monday, 28 September 2026