আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৭১%

রাজধানীর বনানীতে সিঁড়ি থেকে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 05:52:49 pm, Sunday, 27 September 2026
  • 22

রাজধানীর বনানীতে সিঁড়ি থেকে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর বনানীর সাততলা বস্তি এলাকায় একটি ভবনের দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে খাদিজা আক্তার নামে ১৪ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা দুলাল হোসেন জানান, তিনি পেশায় একজন পরিচ্ছন্নতাকর্মী। সকালে খাদিজার মা কাজে ব্যস্ত ছিলেন। এই ফাঁকে শিশুটি অসাবধানতাবশত দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি থানা এলাকায়। বর্তমানে তারা বনানীর সাততলা বস্তিতে বসবাস করছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পটিয়ায় ৪৭ প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত ও বিতরণ করলেন এমপি এনাম

রাজধানীর বনানীতে সিঁড়ি থেকে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু

Update Time : 05:52:49 pm, Sunday, 27 September 2026