আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেবিরোধী অভিযানে আটক আরও ২৫৪

  • MIT ERP
  • Update Time : 01:56:52 pm, Sunday, 27 September 2026
  • 17

কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেবিরোধী অভিযানে আটক আরও ২৫৪

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুমিল্লায় কিশোর গ্যাং এবং উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় একযোগে অভিযান চালিয়ে আরও ২৫৪ জনকে আটক করেছে পুলিশ।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, আটক ব্যক্তিদের পূর্বের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিকেল ৩টায় জানা যাবে তারা আসলে কে কোন ধরনের অপরাধী। কোনো থানায় কতজন আটক।

এর আগে গত বুধবার রাতে একই ধরনের অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছিল। বৃহস্পতিবার দিনভর তাদের যাচাই-বাছাই শেষে ৪৫১ জনকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ১৭৩ জনকে মাদক, ছিনতাই, গ্যাংলিডিং এবং নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত থাকার অপরাধের অভিযোগে আদালতের সোপর্দ করা হয়। এ নিয়ে দুই দফার অভিযানে মোট ৮৭৮ জনকে আটক করা হলো।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কুমিল্লা জেলা পুলিশের সব ইউনিট একযোগে এ অভিযান পরিচালনা করে। নগরীর বিভিন্ন স্থানসহ জেলার প্রতিটি থানার আওতাধীন কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

তিনি বলেন, কিশোর গ্যাং ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নড়াইলে কৃষক হত্যা মামলা: থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন অভিযুক্ত যুবক

কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেবিরোধী অভিযানে আটক আরও ২৫৪

Update Time : 01:56:52 pm, Sunday, 27 September 2026