আজ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

পাশের জমির মালিকের সাথে বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা

  • MIT ERP
  • Update Time : 12:09:43 pm, Sunday, 27 September 2026
  • 13

পাশের জমির মালিকের সাথে বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে ও আজ রোববার সকালে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সালমান মুক্তাদিরের স্টুডিও লক্ষ্য করে হামলা হয়নি বলেছে পুলিশ। চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি বলেও পুলিশ জানিয়েছে। ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম গণমাধ্যমকে বলেন, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না। গতকাল শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সালমান মুক্তাদির। রাতেই তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুর করা হয়েছে। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টুডিওর কর্মীদের কয়েকজনকে কাঁদতে দেখা যায়। ভিডিওতে স্টুডিও দেখিয়ে সালমান বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল…এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নাটোরে সড়ক দুর্ঘটনায় সাইকেলচালক নিহত

পাশের জমির মালিকের সাথে বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা

Update Time : 12:09:43 pm, Sunday, 27 September 2026