প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপন এমপি আড়িয়াল খাঁ নদীর ভাঙন কবলিত গৌরনদী উপজেলাধীন মিয়ারচর এলাকা পরিদর্শন ও আপাদকালীন জরুরী নদী তীর প্রতিরক্ষা কাজ’র উদ্বোধন করেন।
নদী ভাঙনরোধে মিয়ারচরবাসীকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্পিডবোটযোগে তিনি বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী মিয়ারচর নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন। বেলা ১১টার দিকে মিয়ারচর লঞ্চঘাট এলাকায় নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘নদী ভাঙনরোধে মিয়ারচরবাসীকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে। ’ একইদিন জহির উদ্দিন স্বপন এমপি পালরদী নদীর বোরাদী গরঙ্গল, মোল্লারখাল, মাহিলাড়া ইউনিয়নের দক্ষিণ বিল্বগ্রামসহ ভাঙনকবলিত এলাকা স্পিরিট বোর্ড যোগে পরিদর্শন করে সরকারের পক্ষ থেকে ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেছেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন প্রমূখ।।



















