আজ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৭%

শার্শায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 12:32:13 am, Sunday, 27 September 2026
  • 14

শার্শায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ওয়ার্ড নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে বাগআঁচড়া বাজারের সততা ইলেকট্রনিক্সের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আবু তালেব (৪৭) বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি এবং স্থানীয় ইউপি সদস্য। তিনি বাগআঁচড়া সাতভাইপাড়া এলাকার মৃত নুর মোহাম্মদ মণ্ডলের ছেলে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, শার্শা থানার মামলা নম্বর-২৩ (তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬) ও জিআর নম্বর-৩০২-এর তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় বিশেষ ক্ষমতা আইন, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ রয়েছে। ওসি বলেন, নিয়মিত তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এর আগে একই মামলায় ২৫ সেপ্টেম্বর শার্শা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর (৫৮) এবং ২৩ সেপ্টেম্বর ৬১ নম্বর এজাহারভুক্ত আসামি ইমরান হোসেন (৩৫) গ্রেপ্তার হন।

এ মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা গেছে, শার্শায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে বিস্ফোরণের ঘটনার প্রায় সাড়ে চার বছর পর গত ১৯ সেপ্টেম্বর দক্ষিণ বুরুজবাগান গ্রামের ইউসুফ আলী শার্শা থানায় ৬৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম মনজু, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার আলী আনু, সহসভাপতি মিনাজ উদ্দিন, উলাশি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল আলম, জেলা পরিষদের সাবেক সদস্য সালেহ আহম্মেদ মিন্টুসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ৬৭ জন নেতাকর্মীর নাম রয়েছে।

শার্শা থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার শাহ আলম বলেন, “ইউসুফ আলীর দায়ের করা মামলায় ৬৭ জন এজাহারভুক্ত আসামি রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঠাকুরগাঁওয়ের লাহিড়ী হাটে গোপনে মজুত সরকারি সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

শার্শায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Update Time : 12:32:13 am, Sunday, 27 September 2026