আজ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন, ১৪৩৩ | ১৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৪%

বেনাপোলে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার বেশি চোরাচালানি মালামাল জব্দ

  • MIT ERP
  • Update Time : 04:39:35 pm, Saturday, 26 September 2026
  • 11

বেনাপোলে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার বেশি চোরাচালানি মালামাল জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে তিন দিনে ১৭ লাখ ৮৭ হাজার ২৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দিনব্যাপী বেনাপোল বিওপি, আইসিপি এবং আমড়াখালি চেকপোস্টের টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে চোরাচালানিদের ফেলে যাওয়া ও সন্দেহজনকভাবে বহন করা বিভিন্ন পণ্য জব্দ করা হয়। আটক মালামালের মধ্যে রয়েছে ১৪৮ পিস শাড়ি, ৪টি থ্রি-পিস, ৭টি কম্বল, ১টি শাল, ১ কেজি ৫০০ গ্রাম জিরা, ২ কেজি ৫০০ গ্রাম কিসমিস, ১৮ প্যাকেট ফুচকা, ২ প্যাকেট সোনপাপড়ি, ৩৬৭টি বিভিন্ন ধরনের চকলেট, ২ বোতল বিদেশি মদ এবং ৬১৯টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৮৭ হাজার ২৫০ টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানি মালামাল জব্দ এবং পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও জোরদারভাবে চলবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক চুক্তি সই

বেনাপোলে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার বেশি চোরাচালানি মালামাল জব্দ

Update Time : 04:39:35 pm, Saturday, 26 September 2026