আজ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন, ১৪৩৩ | ১৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৪%

ঠাকুরগাঁওয়ে অসুস্থ সুবর্ণার পাশে মির্জা ফয়সল

  • MIT ERP
  • Update Time : 10:47:09 am, Saturday, 26 September 2026
  • 12

ঠাকুরগাঁওয়ে অসুস্থ সুবর্ণার পাশে মির্জা ফয়সল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর গ্রামের সুবর্ণা দীর্ঘদিন ধরে কোমরের জোড়া ও হাড়ের জটিল সমস্যায় ভুগছিলেন। একপর্যায়ে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। স্বাভাবিকভাবে হাঁটাচলা কিংবা দৈনন্দিন কাজকর্ম করাও তার জন্য অসম্ভব হয়ে পড়ে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সুস্থ হতে প্রয়োজন ছিল জটিল অস্ত্রোপচারের। এ চিকিৎসায় ব্যয় হওয়ার কথা ছিল ১০ লাখ টাকারও বেশি। কিন্তু অসচ্ছল পরিবারের পক্ষে এত বিপুল পরিমাণ অর্থের জোগান দেওয়া সম্ভব না হওয়ায় চিকিৎসা করাতে পারছিলেন না সুবর্ণার পরিবার। এ অবস্থায় সুবর্ণার পরিবারের সদস্যরা বেগুনবাড়ি ইউনিয়নের সাবেক ছাত্রদল ও যুবদল নেতা আক্কাছ আলীর কাছে বিষয়টি জানান।

তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনকে বিষয়টি অবগত করেন। বিষয়টি জানার পর সুবর্ণার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেন মির্জা ফয়সল আমিন। তার সহযোগিতায় ঢাকার পঙ্গু হাসপাতালে সুবর্ণার চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। সম্প্রতি নিজের বাড়িতেও ফিরেছেন সুবর্ণা।

বেগুনবাড়ি ইউনিয়নের সাবেক ছাত্রদল ও যুবদল নেতা আক্কাছ আলী বলেন, সুবর্ণার পরিবার অত্যন্ত অসহায়। চিকিৎসার খরচ বহন করার মতো সামর্থ্য তাদের ছিল না। বিষয়টি মির্জা ফয়সল আমিনকে জানানোর পর তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে সুবর্ণার চিকিৎসার দায়িত্ব নেন। তার সহযোগিতায় সুবর্ণা আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পেরেছেন। স্থানীয় এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে সুবর্ণাকে অসুস্থ অবস্থায় কষ্ট করতে দেখেছেন তারা।

হাঁটাচলা করতে না পারায় তার জীবন অনেকটা থমকে গিয়েছিল। চিকিৎসার ব্যবস্থা হওয়ায় এখন তিনি স্বাভাবিক জীবনে ফিরেছেন। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সুবর্ণার চিকিৎসার দায়িত্ব নেওয়ায় তারা মির্জা ফয়সল আমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুবর্ণার পরিবারের সদস্যরাও মির্জা ফয়সল আমিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অর্থের অভাবে যখন চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না, তখন মির্জা ফয়সল আমীন সুবর্নার পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়ান।

করেন আর্থিক সহযোগিতা। বিবিময়ে সুবর্ণা ফিরে পান স্বাভাবিক জীবন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নড়াইলে পরিত্যক্ত পুকুর পাড় থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে অসুস্থ সুবর্ণার পাশে মির্জা ফয়সল

Update Time : 10:47:09 am, Saturday, 26 September 2026