আজ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন, ১৪৩৩ | ১৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৪%

অপ্রতিমের বাবা-মাকে ফোন করে হয়রানির অভিযোগে থানায় জিডি

  • MIT ERP
  • Update Time : 10:44:11 am, Saturday, 26 September 2026
  • 14

অপ্রতিমের বাবা-মাকে ফোন করে হয়রানির অভিযোগে থানায় জিডি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অপ্রতিম হত্যার পর এবার বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোনকল করে তার বাবা-মাকে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তার পরিবারকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম তার মোবাইল নম্বর বন্ধ রেখেছেন।

এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) ও অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সাইবার বুলিং এবং বিভিন্ন নম্বর থেকে ফোনকল করে অশোভন আচরণের অভিযোগে অপ্রতিমের বাবা জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার বলেন, ‘বিভিন্ন ফেসবুক আইডি খুলে অপ্রতিম ও আমাদের জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে আমাদের দুজনের মোবাইল নম্বরে বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণ করা হচ্ছে। এসব কারণে আতঙ্কে অপ্রতিমের মা তার মোবাইল নম্বর বন্ধ রেখেছেন। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার

অপ্রতিমের বাবা-মাকে ফোন করে হয়রানির অভিযোগে থানায় জিডি

Update Time : 10:44:11 am, Saturday, 26 September 2026