আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

নিজের ও ছেলের নেশার টাকা জোগাতে চুরি করতেন মালেক

  • MIT ERP
  • Update Time : 05:34:46 pm, Thursday, 24 September 2026
  • 14

নিজের ও ছেলের নেশার টাকা জোগাতে চুরি করতেন মালেক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লালমনিরহাটের কালীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় আব্দুল মালেক (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিজের ও ছেলের মাদকের টাকা জোগাড় করতেই তিনি চুরি করেছেন।

গ্রেপ্তার আব্দুল মালেক উপজেলার দক্ষিণ দলগ্রাম ঘাটেরপাড় মাস্টারপাড়া এলাকার মৃত হাফিজুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, ১৭ সেপ্টেম্বর রাতে উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে শারীরিক প্রতিবন্ধী আব্দুর রহমানের মুদি দোকানে চুরি হয়। চুরির পুরো ঘটনা উপজেলা প্রশাসনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম সিসিটিভি ফুটেজটি কালীগঞ্জ থানা-পুলিশকে দেন।

ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা হয়। এরই মধ্যে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দলগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মালেককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে মালেক নিজের ও ছেলের মাদকের খরচ জোগাতেই চুরি করেছেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

তার কাছ থেকে চুরি যাওয়া মালামালের একটি ছাতা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় চুরির মামলা করা হয়েছে। গ্রেপ্তার মালেককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ড্রয়িংরুমে বিষাক্ত বাণিজ্য

নিজের ও ছেলের নেশার টাকা জোগাতে চুরি করতেন মালেক

Update Time : 05:34:46 pm, Thursday, 24 September 2026