আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

মৌলভীবাজারের হাইল হাওরে জালে আটকা পড়া অজগর উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 05:29:40 pm, Thursday, 24 September 2026
  • 14

মৌলভীবাজারের হাইল হাওরে জালে আটকা পড়া অজগর উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মৌলভীবাজারের শ্রীমঙ্গল হাইল হাওরের উকুলবেড়ির বিলে মাছ ধরার জালে পেঁচিয়ে আটকা পড়া একটি অজগর সাপকে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে রুমন মিয়ার পাতা মাছ ধরার জালে অজগরটি আটকা পড়ে।

রাতের বেলায় বিষয়টি জানার পর বৃহস্পতিবার সকালে তিনি সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দরকে খবর দেন। পরে তাহের আলী সব্দর বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় তারা দেখতে পান, অজগরটি মাছ ধরার জালে শক্তভাবে পেঁচিয়ে রয়েছে।

পরে সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দর ও নৌকার মাঝি হায়েদ মিয়ার সহযোগিতায় জাল কেটে অজগরটিকে উদ্ধারের কাজ শুরু হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর অজগরটিকে জাল থেকে অক্ষত অবস্থায় বের করে আনা সম্ভব হয়। উদ্ধারকাজে জড়িতরা জানান, সময়মতো উদ্ধার করা না গেলে জালে আটকা পড়ে অজগরটির মৃত্যু হতে পারত। পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন বিভাগ পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানা গেছে। পরিবেশবাদীদের দাবি প্রাণিগুলো যাতে তাদের আবাস্থলে থাকে অন্যত্র যাতে না নেওয়া হয়। বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, বন্যপ্রাণি তাদের আবাস্থলে থাকবে এদের ধরে কেন শুধু লাউয়াছড়ায় ছাড়তে এটা কোন ভাবেই উচিত নয়। তারা বনে জঙ্গলে পানিতে বসবাস করবে এটাই স্বাভাবিক। তাদের রক্ষা করতে না পারলে দেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আসিয়ান কাপে আগামীকাল মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

মৌলভীবাজারের হাইল হাওরে জালে আটকা পড়া অজগর উদ্ধার

Update Time : 05:29:40 pm, Thursday, 24 September 2026