আজ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন, ১৪৩৩ | ১৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

বরগুনার পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

  • MIT ERP
  • Update Time : 05:08:48 pm, Thursday, 24 September 2026
  • 22

বরগুনার পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বরগুনার পাথরঘাটা থানার কাকচিরা ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৫০৭ পিস ভারতীয় শাড়ি এবং ১ হাজার ৪৬৬ পিস ভারতীয় পাঞ্জাবি জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত ফিশিং বোট ও কাভার্ড ভ্যান জব্দ এবং পাঁচজন চোরাকারবারিকে আটক করা হয়। কোস্ট গার্ড জানায়, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

বরগুনার পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

Update Time : 05:08:48 pm, Thursday, 24 September 2026