আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

ঘরেই তৈরি করুন সুস্বাদু পিনাট বাটার

  • MIT ERP
  • Update Time : 10:28:48 am, Thursday, 24 September 2026
  • 18

ঘরেই তৈরি করুন সুস্বাদু পিনাট বাটার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পিনাট বাটার তৈরির উপকরণ: চীনাবাদাম ২ কাপ, লবণ সোয়া চা-চামচ বা স্বাদমতো, মধু বা চিনি ঐচ্ছিক ১-২ চা-চামচ, চীনাবাদামের তেল বা সয়াবিন তেল ১-২ চা-চামচ। প্রণালি: শুকনা কড়াইয়ে মাঝারি আঁচে ৫ থেকে ৮ মিনিট চীনাবাদাম ভাজুন।

হালকা বাদামি রং ও সুন্দর গন্ধ বের হলে নামিয়ে নিন। পুড়িয়ে ফেলবেন না। ঠান্ডা হলে হাত দিয়ে ঘষে খোসা ছাড়িয়ে নিন। ফুড প্রসেসর বা শক্তিশালী ব্লেন্ডারে চীনাবাদাম দিয়ে প্রথমে ২-৩ মিনিট ব্লেন্ড করুন। শুরুতে এটি গুঁড়া হবে, এরপর দলা বাঁধবে এবং ধীরে ধীরে তেল বের হয়ে পেস্টের মতো হবে। আরও ২-৫ মিনিট ব্লেন্ড করুন। মাঝেমধ্যে মেশিন বন্ধ করে পাশে লেগে থাকা চীনাবাদাম নিচে নামিয়ে দিন। লবণ ও মধু/চিনি দিন। আরও একটু ব্লেন্ড করুন। খুব ঘন মনে হলে ১ চা-চামচ করে তেল যোগ করতে পারেন। পরিষ্কার, শুকনা কাচের বয়ামে ভরে রাখুন। তেল আলাদা করে দেওয়ার আগে একটু ধৈর্য ধরুন। ভালোভাবে ভাজা চীনাবাদাম ব্লেন্ড করতে থাকলে নিজের তেলই বের হয়ে বেশ ক্রিমি পিনাট বাটার তৈরি করে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জলাবদ্ধতা প্রকল্পে সিটি করপোরেশনকে শুরু থেকেই সম্পৃক্ত করা প্রয়োজন ছিল: পানিসম্পদ মন্ত্রী

ঘরেই তৈরি করুন সুস্বাদু পিনাট বাটার

Update Time : 10:28:48 am, Thursday, 24 September 2026