তালের প্যানকেক তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো: পাকা তালের ক্বাথ ১ কাপ, ময়দা ১ কাপ, চালের গুঁড়া আধা কাপ, চিনি ২-৩ টেবিল চামচ, লবণ ১ চিমটি, বেকিং পাউডার আধা চা-চামচ, দুধ আধা কাপ, কোরানো নারিকেল আধা কাপ, এলাচিগুঁড়া আধা চা-চামচ, ঘি বা তেল ভাজার জন্য, খেজুর গুড় পরিবেশনের জন্য ও কোরানো নারিকেল অল্প পরিবেশনের জন্য।
প্রণালি: প্রথমে তালের ক্বাথ ভালোভাবে ছেঁকে নিন, যাতে আঁশ না থাকে। একটি বাটিতে ময়দা, চালের গুঁড়া, চিনি, লবণ ও বেকিং পাউডার মেশান। এতে তালের ক্বাথ ও দুধ অল্প অল্প করে দিয়ে দিন। ঘন কিন্তু ঢালার মতো মিশ্রণ তৈরি করুন। কোরানো নারিকেল ও এলাচিগুঁড়া মিশিয়ে মিশ্রণটি ১৫-২০ মিনিট ঢেকে রাখুন। ননস্টিক প্যানে সামান্য ঘি দিয়ে মাঝারি আঁচে গরম করুন। এক হাতা মিশ্রণ ঢেলে গোল করে দিন। নিচের দিক সোনালি হয়ে গেলে উল্টে অন্য পাশও ভেজে নিয়ে গরম-গরম পরিবেশন করুন।



















