আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

  • MIT ERP
  • Update Time : 06:20:01 pm, Wednesday, 23 September 2026
  • 6

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত। বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার আওতায় ঢাকার সঙ্গে সব দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে নয়াদিল্লি প্রস্তুত। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব তথ্য জানান।

এ সময় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের মুখোমুখি হন তিনি। জবাবে জয়সওয়াল বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন কি না, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে এ ধরনের কোনো অগ্রগতি হলে আমি আপনাদের অবহিত করব।

’ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে জয়শঙ্কর গত রোববার নিউইয়র্কে পৌঁছেছেন। উচ্চপর্যায়ের এই অধিবেশনের ফাঁকে তিনি একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার পাঁচ দিনের সফরে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। সফরে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন, জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

বাংরাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস-এর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রহমান পাকিস্তান, ভুটান, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া, হাইতি ও কুয়েতের যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। জয়সওয়ালের কাছে সাংবাদিকরা আরও জানতে চান যে, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হতে যাওয়া দেশটির পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম দ্বিপাক্ষিক সম্পর্ক ‘পুনরায় সঠিক পথে ফিরে এসেছে’ এমন কোনো ইঙ্গিত দিয়েছেন কি না।

দ্বিপাক্ষিক সম্পর্কের গতিপথ প্রসঙ্গে জয়সওয়াল বলেন, ‘আমরা আগেও বলেছি, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায়। আমাদের বর্তমানে যে কাঠামোগত ব্যবস্থা রয়েছে, তার আওতায় আমরা সব দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আমরা এই সম্পর্ককে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী ধারায় এগিয়ে নিয়ে যেতে চাই।

’ ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। এর ফলে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। সংসদীয় নির্বাচনের পর ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন সরকার ক্ষমতায় আসে। ভারতের সভাপতিত্বে দিল্লিতে অনুষ্ঠিত সাম্প্রতিক ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেননি।

ভারত এর আগে জানিয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী দুটি পৃথক আমন্ত্রণ পেয়েছেন। এর একটি ছিল দ্বিপাক্ষিক সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের সভাপতি হিসেবে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য। ভারতে অনুষ্ঠিতব্য বহুপাক্ষিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’তে বাংলাদেশ বিমানবাহিনীর অংশগ্রহণ নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কের উন্নতির ইঙ্গিত কি না, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল তার আগের বক্তব্য পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক কামনা করি। ’ আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত যোধপুর বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর আয়োজনে এই মহড়া অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারী সাতটি বিদেশি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জ্বালানির মূল্যবৃদ্ধিতে উত্তরাঞ্চলের কৃষিতে উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

Update Time : 06:20:01 pm, Wednesday, 23 September 2026