আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

রাবি শিক্ষার্থীকে মারধর: আনসার সদস্য নয়, জড়িত ছিল রেলওয়ে নিরাপত্তা বাহিনী

  • MIT ERP
  • Update Time : 04:38:44 pm, Monday, 21 September 2026
  • 10

রাবি শিক্ষার্থীকে মারধর: আনসার সদস্য নয়, জড়িত ছিল রেলওয়ে নিরাপত্তা বাহিনী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাহিনীটির দাবি, ঘটনার সময় দায়িত্বে থাকা ব্যক্তিরা আনসার সদস্য নন, তারা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য। পোশাকের সাদৃশ্যের কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের ভুল করে আনসার সদস্য হিসেবে উল্লেখ করেছিলেন। সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এক শিক্ষার্থীর সঙ্গে আরএনবির সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্টেশনে মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন। এ সময় আরএনবি সদস্যদের রাত্রিকালীন পোশাক আনসার সদস্যদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী তাদের আনসার সদস্য মনে করে স্লোগান দেন।

পরে বিষয়টি পরিষ্কার হলে শিক্ষার্থীরা জানতে পারেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা আনসার বাহিনীর সদস্য নন; তারা রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কর্মরত। আনসার বাহিনীর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশ অনুযায়ী আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফলে ওই ঘটনার সঙ্গে আনসার সদস্যদের সম্পৃক্ততার কোনো সুযোগ নেই।

বাহিনীটি বলেছে, প্রকৃত তথ্য যাচাই না করে ঘটনাটিতে আনসার সদস্যদের সম্পৃক্ত হিসেবে সংবাদ পরিবেশন করা বিভ্রান্তিকর। এতে একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল বাহিনীর ভাবমূর্তি অযাচিতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমসহ সবার প্রতি ঘটনার প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে পূর্বে প্রকাশিত প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার তথ্য থাকলে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এমপি গাজী নজরুলের সঙ্গে সম্পর্ক জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা

রাবি শিক্ষার্থীকে মারধর: আনসার সদস্য নয়, জড়িত ছিল রেলওয়ে নিরাপত্তা বাহিনী

Update Time : 04:38:44 pm, Monday, 21 September 2026