বিআরবি হসপিটালস লিমিটেডে মেডিকেল জার্নাল হেলথ প্লাসের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল রোববার বিআরবি হসপিটালস লিমিটেড থেকে প্রথম মেডিকেল জার্নাল হেলথপ্লাস নামে মেডিকেল জার্নালের মোড়ক উন্মোচন উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরবি হসপিটালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান। মেডিকেল জার্নালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে মেডিকেল জার্নাল ‘বিআরবি হেলথ প্লাস’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জার্নালের এডিটর ইন চিফ কর্নেল ডা. নাজমুল হুদা খান (অবসরপ্রাপ্ত), পরিচালক-মেডিকেল সার্ভিসেস, বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানে হসপিটালের কনসালটেন্ট, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



















