আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

বাউবিতে শিক্ষকদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

  • MIT ERP
  • Update Time : 10:27:34 pm, Sunday, 20 September 2026
  • 12

বাউবিতে শিক্ষকদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বাউবির গাজীপুর ক্যাম্পাসে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিশ্বব্যাংক ও সরকারি অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে হিট প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। বাউবির আইকিউএসি পরিচালক ও প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং (পিডিটি) কর্মসূচির কোর্স পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এ ধরনের প্রশিক্ষণ আন্তর্জাতিক মানের শিখন ও শিক্ষাদানের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

পাশাপাশি উন্নত গবেষণায় উদ্বুদ্ধকরণ, নেটওয়ার্কিং এবং পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ শিক্ষার্থীদের অগ্রগতি ও শিক্ষার মান উন্নয়নে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাউবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান এবং ইউটিটিএর একাডেমিক ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আনিসুর রহমান বলেন, শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা আধুনিক শিক্ষাদান পদ্ধতি, প্রযুক্তির কার্যকর ব্যবহার, গবেষণা দক্ষতা, মূল্যায়ন কৌশল এবং শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন। এর ফলে তাঁদের শিক্ষাদানের মান, পেশাগত দক্ষতা ও প্রাতিষ্ঠানিক অবদান আরও উন্নত হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামের কোর্স পরিচালক ও বাউবির আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, হিট প্রকল্পের উইং ম্যানেজার ও রিসার্চ কো-অর্ডিনেশন স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ, হিট প্রকল্পের ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অধ্যাপক ড. মো. আবদুস সালাম এবং হিট ট্রেনিং উইংয়ের প্রধান অধ্যাপক সেলিনা জামান।

এ ছাড়া প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফারহানা ইয়াসমিন এবং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রামের সহকারী অধ্যাপক রাশীদুল হাসান শরীফ। প্রশিক্ষণ কর্মসূচির ৫ম ও ৬ষ্ঠ ব্যাচে ২৭টি বিশ্ববিদ্যালয়ের মোট ৬০ জন সহকারী অধ্যাপক ও প্রভাষক অংশ নিচ্ছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চাঁদপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নারী নিহত, আহত ২

বাউবিতে শিক্ষকদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

Update Time : 10:27:34 pm, Sunday, 20 September 2026