আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

চট্টগ্রামে থানার পাশে ছিনতাইয়ের ঘটনায় যুবক গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 10:23:29 pm, Sunday, 20 September 2026
  • 12

চট্টগ্রামে থানার পাশে ছিনতাইয়ের ঘটনায় যুবক গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম নগরের পাথরঘাটায় অটোরিকশার এক যাত্রীকে ছোরার ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় মনির হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরের বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সকাল ৬টা ৪০ মিনিটের দিকে নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার ১৬ নম্বর সতীশ বাবুর লেনে মজিবুর রহমানের ছয়তলা ভবনের সামনে সড়কে এক অটোরিকশাযাত্রীর গতিরোধ করে তিন ছিনতাইকারী। এ সময় তারা ছোরার ভয় দেখিয়ে ওই যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।

পরে কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। এ ঘটনায় ২০ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় একটি ছিনতাইয়ের মামলা করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, অভিযানে মনির হোসেনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়।

একই সঙ্গে তার সঙ্গে থাকা পলাতক আরও দুই সহযোগীর নাম ও ঠিকানা প্রকাশ করেন তিনি। পরে গ্রেপ্তার মনিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার মনির হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চাঁদপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নারী নিহত, আহত ২

চট্টগ্রামে থানার পাশে ছিনতাইয়ের ঘটনায় যুবক গ্রেপ্তার

Update Time : 10:23:29 pm, Sunday, 20 September 2026