আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

দুপচাঁচিয়ায় ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 02:30:14 pm, Sunday, 20 September 2026
  • 11

দুপচাঁচিয়ায় ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী এবং ১ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে দুপচাঁচিয়া থানা পুলিশ জিয়ানগর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে বিশেষ অভিযান চালায়। অভিযানে ওই এলাকার মৃত বেলাল মন্ডলের ছেলেকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, পৃথক আরেকটি অভিযানে পুলিশ ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি কেএম মামুনুর রশিদ কামালকে (৫৫) গ্রেপ্তার করে। তিনি দাশরা ছোট বেড়াগ্রাম এলাকার মৃত আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক ওরফে আবুল হোসেনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অপ্রতিম হত্যা মামলা: মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্জন পাহাড়ে নিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

দুপচাঁচিয়ায় ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Update Time : 02:30:14 pm, Sunday, 20 September 2026