আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

পটুয়াখালীতে মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

  • MIT ERP
  • Update Time : 09:26:00 am, Sunday, 20 September 2026
  • 13

পটুয়াখালীতে মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড়ে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের মা ও মেয়ে রয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গলাচিপা উপজেলার কাইয়ুম মিয়া (৫০), পিতা রাজ্জাক প্যাদা; শিল্পী রানী (৪০), পিতা অনিল মিস্ত্রী; তিথি রানী (২৩), পিতা বীরেন মিস্ত্রী এবং মিরাজ (২৩)। নিহত শিল্পী রানী ও তিথি রানী সম্পর্কে মা ও মেয়ে। তারা চারজনই গলাচিপা উপজেলার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পটুয়াখালী শহর থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে গলাচিপা উপজেলার হরিদেবপুরের উদ্দেশে যাচ্ছিল।

অটোরিকশাটি দলুগাজীর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তালতলী থেকে ঢাকাগামী ইমরান পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশায় থাকা চার যাত্রী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান।

তারা দুর্ঘটনাকবলিত অটোরিকশা থেকে হতাহতদের উদ্ধার করেন। গুরুতর আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক করা হয়।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গোয়াইনঘাটে ইউএনওর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ময়লার বিন প্রদান

পটুয়াখালীতে মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

Update Time : 09:26:00 am, Sunday, 20 September 2026