আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৬°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১৮%

ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় যা বললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • MIT ERP
  • Update Time : 12:40:17 pm, Saturday, 19 September 2026
  • 10

ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় যা বললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. সফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি বন্ধের দাবিতে, গ্যাস বিদ্যুতের দাবিতে আমাদের লংমার্চ। ১৮ কোটি মানুষের দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি। বিএনপি সরকারকে বলে দিতে চাই, গণ দাবি মানা না হলে জনগণের প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হবে।

আজ শনিবার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-রংপুর অভিমুখে লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, ইসলামী আন্দোলনের নায়েবে আমির মাওলানা মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার সময় খালেদা জিয়ার সরকার, জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমানের সরকার গঠন হলেও তারেক রহমানের সময় আওয়ামী লীগের সরকার কায়েম হয়েছে।’

মাওলানা মামুনুল হক বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন করা ছাড়া সরকারের ভিন্ন কোনো পথ নেই। বিগত ফ্যাসিবাদী সরকার হেলিকপ্টারে পালিয়ে ছিল, তারেক রহমানের সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করেই ক্ষমতা ছাড়তে হবে।

অনুষ্ঠানে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা ছাড়াও দলীয় বিপুলসংখ্যক স্থানীয় নেতা-কর্মী বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ গ্রহণ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সুনামগঞ্জের তাহিরপুরে ৩ সন্তানকে নিয়ে বাবার কীটনাশক পান, প্রাণ গেল ৩ শিশুর

ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় যা বললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Update Time : 12:40:17 pm, Saturday, 19 September 2026