আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৬°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১৮%

রাজধানীতে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 12:36:52 pm, Saturday, 19 September 2026
  • 11

রাজধানীতে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর মুগদার মানিকনগরে আগুনের গলির একটি গ্যারেজে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মো. আব্দুল্লাহ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

আব্দুল্লাহকে হাসপাতালে নিয়ে আসা গ্যারেজের মালিক আব্দুল গাফফার বলেন, ‘আব্দুল্লাহ আমার মেয়ের জামাই। আমার গ্যারেজেই কেয়ারটেকার হিসেবে সে কাজ করতো। রাত ১১টার দিকে অটোরিকশা চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি।’

তিনি জানান, আব্দুল্লাহ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার এলাকার মো. কফিলুদ্দিনের ছেলে। বর্তমানে মুগদার মানিকনগর আগুনের গলি এলাকায় পরিবার নিয়ে থাকতেন। আব্দুল্লাহ দুই মেয়ের জনক ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সুনামগঞ্জের তাহিরপুরে ৩ সন্তানকে নিয়ে বাবার কীটনাশক পান, প্রাণ গেল ৩ শিশুর

রাজধানীতে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Update Time : 12:36:52 pm, Saturday, 19 September 2026