আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১৮%

কুমিল্লার কোটবাড়ি থেকে কুবি শিক্ষকের সন্তান অপ্রতিম নিখোঁজ

  • MIT ERP
  • Update Time : 10:46:36 am, Saturday, 19 September 2026
  • 12

কুমিল্লার কোটবাড়ি থেকে কুবি শিক্ষকের সন্তান অপ্রতিম নিখোঁজ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। নিখোঁজ অপ্রতিম একজন শিক্ষার্থী। সে বর্ডারগার্ড পাবলিক স্কুলে পড়াশোনা করে।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত অপ্রতিমের সন্ধান পাননি। নিখোঁজ শিশুর সন্ধানে পরিবারের পক্ষ থেকে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে মা ড. নাহিদা বেগম বলেন, ‘আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।’

কেউ অপ্রতিমের সন্ধান পেলে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার ০১৭১৯-৬২৫৬৯০ অথবা মা ড. নাহিদা বেগমের ০১৯৭৪-৮৮৮৬৬৫ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘অপ্রতিমকে খুঁজতে কাজ করছে পুলিশ। তার সর্বশেষ অবস্থানসহ বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার সিসিক্যামেরা নিয়ে কাজ শুরু হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সিলেটে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, বিভাগে মোট প্রাণহানি ১৭০

কুমিল্লার কোটবাড়ি থেকে কুবি শিক্ষকের সন্তান অপ্রতিম নিখোঁজ

Update Time : 10:46:36 am, Saturday, 19 September 2026