আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

সাতক্ষীরায় জুমার নামাজের সময় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 07:38:27 pm, Friday, 18 September 2026
  • 8

সাতক্ষীরায় জুমার নামাজের সময় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জুমার নামাজের সময় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের কালো ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে।

নিহত দুই শিশু হলো, সোনাতলা গ্রামের আজগার আলীর আট বছর বয়সী ছেলে আব্দুল্লাহ এবং পাশের কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের সাত বছর বয়সী ছেলে ইকবাল হোসেন। ইকবাল সম্পর্কে আব্দুল্লাহর আত্মীয় এবং সে সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল কাজী জানান, শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের বড় পুরুষ সদস্যরা যখন মসজিদে নামাজ আদায় করতে যান, তখন ইকবাল ও আব্দুল্লাহ খেলাধুলা করতে করতে বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরপাড়ে যায়।

খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত দুইজনই পুকুরের গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দা নাহার বেগম পুকুরের পানিতে শিশু দুটিকে ভেসে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে বাড়ির পাশের ও আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুকুরে নেমে শিশু দুটিকে উদ্ধার করেন। তবে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিবরণ নেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশ বিষয়টি তদারকি করছে বলে জানান। দুই শিশুর এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে সোনাতলা ও বালিয়াডাঙ্গা—দুই গ্রামেই নেমে এসেছে শোকের মাতম।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজধানীর মহাখালী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

সাতক্ষীরায় জুমার নামাজের সময় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Update Time : 07:38:27 pm, Friday, 18 September 2026