আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

সাবেক ডিবি প্রধান মনিরুল ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ জারির সিদ্ধান্ত

  • MIT ERP
  • Update Time : 06:21:36 pm, Friday, 18 September 2026
  • 13

সাবেক ডিবি প্রধান মনিরুল ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ জারির সিদ্ধান্ত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও ডিবি প্রধান মো. মনিরুল ইসলাম এবং তার স্ত্রী জাকিয়া পারভীনের পৃথক সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদকের জনসংযোগ অধিদপ্তর সূত্রে শুক্রবার এ তথ্য জানা গেছে।

দুদকের জনসংযোগ অধিদপ্তর জানায়, অনুসন্ধানে মনিরুল ইসলামের নামে ১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ এবং ৪০ লাখ ৭৮ হাজার টাকার পারিবারিক ব্যয় পাওয়া গেছে। তার বৈধ আয় ২ কোটি ৩১ লাখ ৯১ হাজার টাকা হিসেব করা হলেও ৫ লাখ ৭৯ হাজার টাকার বেশি আয়ের অসঙ্গতি বা অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ মিলেছে।

তার স্ত্রী জাকিয়া পারভীনের নামে ৩৮ লাখ ৮ হাজার টাকার সম্পদ ও ৭ লাখ ১৭ হাজার টাকার ব্যয় পাওয়া গেছে। তার গ্রহণযোগ্য আয় মাত্র ১২ লাখ ৪০ হাজার টাকা হওয়ায় ব্যয় ও সম্পদের সঙ্গে আয়ের ব্যবধান বা অসঙ্গতি পাওয়া গেছে প্রায় ৩২ লাখ ৮৬ হাজার টাকা।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারার বিধান অনুযায়ী তাদের দুজনের বিরুদ্ধে এই পৃথক সম্পদ বিবরণী দাখিলের আদেশ অনুমোদন করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিএনপি গুমের আন্তর্জাতিক তদন্ত চায় না, অভিযোগ নাহিদ ইসলামের

সাবেক ডিবি প্রধান মনিরুল ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ জারির সিদ্ধান্ত

Update Time : 06:21:36 pm, Friday, 18 September 2026