আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

বিজিবির ১৩ ব্যাটালিয়নের অভিযানে সাড়ে ৯০০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

  • MIT ERP
  • Update Time : 05:32:58 pm, Thursday, 17 September 2026
  • 3

বিজিবির ১৩ ব্যাটালিয়নের অভিযানে সাড়ে ৯০০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিজিবি সরাইল রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়ন গত আট মাসে বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মাদক, কাপড়, কসমেটিকসসহ প্রায় সাড়ে ৯০০ কোটি টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বিওপিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন।

তিনি জানান, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ বন্ধ এবং মাদক নিয়ন্ত্রণসহ সীমান্ত-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিজিবি সবসময় সতর্ক রয়েছে। সীমান্তে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি অবৈধ মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, গত আট মাসে সরাইল রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়নের পরিচালিত অভিযানে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় ৯০০ কোটি টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে মৌলভীবাজার জেলার ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি শ্রীমঙ্গলের স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে স্থানীয় যুবসমাজকে সম্পৃক্ত করার পাশাপাশি ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিজিবি কাজ করছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নারায়ণগঞ্জে কাইকারটেক ব্রিজের স্ল্যাব ভেঙে লোহা চুরি, জানে না কর্তৃপক্ষ

বিজিবির ১৩ ব্যাটালিয়নের অভিযানে সাড়ে ৯০০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

Update Time : 05:32:58 pm, Thursday, 17 September 2026