গাজীপুরের কালিয়াকৈরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আতিকুল হাসান নামে এক যুবককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর সকালে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ছাত্রীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আতিকুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেওয়া হয়।



















