আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 03:53:36 pm, Thursday, 17 September 2026
  • 16

নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন এবং বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মো. রাশিদুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও মোটিভেশনাল বক্তা মোহাম্মদ হোসেন শান্তি।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. ছাদেকুল হক ছাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ কাউসার বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ মো. ইয়াছিনুল হক। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি হিসেবে তাদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দেন। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য উৎসাহিত করেন। প্রধান অতিথি ইউএনও রাকিবুল ইসলাম কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের নিজেদের নয়, পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানেরও অর্জন।

শিক্ষার্থীদের এ সাফল্য অন্যদেরও পড়াশোনায় মনোযোগী হতে অনুপ্রাণিত করবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও নিজেদের দক্ষতা বিকাশে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। আয়োজক সূত্রে জানা যায়, বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং অন্য শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঐতিহ্য ফেরাতে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট

নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

Update Time : 03:53:36 pm, Thursday, 17 September 2026