আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

টাঙ্গাইলে বাড়ি থেকে সরকারি ২২৬২ পাঠ্যবই উদ্ধার, ভাঙারি ব্যবসায়ী আটক

  • MIT ERP
  • Update Time : 10:53:17 pm, Wednesday, 16 September 2026
  • 10

টাঙ্গাইলে বাড়ি থেকে সরকারি ২২৬২ পাঠ্যবই উদ্ধার, ভাঙারি ব্যবসায়ী আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

টাঙ্গাইলের মধুপুরে ভাঙারি ব্যবসায়ীর বাড়ি থেকে নবম ও দশম শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের ২ হাজার ২৬২ পিস সরকারি পাঠ্যবই উদ্ধার করেছে পুলিশ। বইগুলোর ওজন প্রায় ৮০০ কেজি। এ ঘটনায় ভাঙারি ব্যবসায়ী মো. ইব্রাহীম হোসেনকে আটক করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুপুর পৌর এলাকার নরকোনা গ্রামে ভ্যানযোগে বইগুলো অন্যত্র নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বইগুলো জব্দ করে। উদ্ধার করা বইয়ের মধ্যে ইংরেজি ব্যাকরণ ৬০০, বাংলা ব্যাকরণ ৪৬৮, গণিত ৩১২, বাংলা সাহিত্য ১৫০ ও বাংলা সহপাঠ ৪২০ পিস রয়েছে। আটক ইব্রাহীমের দাবি, মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরী তোফায়েল আহমেদের কাছ থেকে তিনি প্রতি কেজি ২০ টাকা দরে বইগুলো কিনেছেন।

তবে বই বিতরণের দায়িত্বে থাকা একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দীন দাবি করেছেন, তার অগোচরেই এসব বই সরিয়ে নেওয়া হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. নঈম উদ্দীন বইগুলো জব্দের ব্যবস্থা করেন। মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি পাঠ্যবই কীভাবে গুদাম থেকে বাইরে গেল, কার মাধ্যমে গেল এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা এসব বই কোথা থেকে এবং কীভাবে বাইরে এসেছে, তা তদন্ত করে দেখা হবে। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মধুপুর থানায় মামলা পক্রিয়াধীন। উদ্ধার করা বইগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। নৈশপ্রহরী তোফায়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতাও তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

টাঙ্গাইলে বাড়ি থেকে সরকারি ২২৬২ পাঠ্যবই উদ্ধার, ভাঙারি ব্যবসায়ী আটক

Update Time : 10:53:17 pm, Wednesday, 16 September 2026