আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

চট্টগ্রামে এক দিনে ৮৬ ডেঙ্গু রোগী শনাক্ত, শিশুর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 11:22:31 pm, Tuesday, 15 September 2026
  • 11

চট্টগ্রামে এক দিনে ৮৬ ডেঙ্গু রোগী শনাক্ত, শিশুর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া শিশু তাসমিন নগরের পাহাড়তলী এলাকার বাসিন্দা। গত ১০ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১১ সেপ্টেম্বর ডেঙ্গু শক সিনড্রোমে তার মৃত্যু হয়। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে চমেক হাসপাতালে চারজন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে একজন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আটজনের মৃত্যু হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৮৬ রোগীর মধ্যে চমেক হাসপাতালে ৩৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১০ জন, ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নয়জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঁচজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৮ জন চিকিৎসা নিচ্ছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সঞ্চয়পত্র নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

চট্টগ্রামে এক দিনে ৮৬ ডেঙ্গু রোগী শনাক্ত, শিশুর মৃত্যু

Update Time : 11:22:31 pm, Tuesday, 15 September 2026