আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র, ১৪৩৩ | ০১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

বাগেরহাটে এনসিপি নেতাদের সাথে ব্রিটিশ রাজনৈতিক উপদেষ্টা রোজি কমের বৈঠক

  • MIT ERP
  • Update Time : 03:12:30 pm, Monday, 14 September 2026
  • 10

বাগেরহাটে এনসিপি নেতাদের সাথে ব্রিটিশ রাজনৈতিক উপদেষ্টা রোজি কমের বৈঠক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টা রোজি কমের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে শহরের ধানসিঁড়ি হোটেল অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এনসিপির সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মকাণ্ডের কার্যকারিতা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, সদস্যসচিব লাবিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান এবং জাতীয় যুবশক্তি বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক ইসতিয়াক হোসেন জামি উপস্থিত ছিলেন। ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনৈতিক গতিপ্রকৃতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি বাগেরহাটের সামাজিক বাস্তবতা, তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা এবং বিভিন্ন নাগরিক ইস্যু নিয়েও আলোচনা হয়। এনসিপির নেতারা মনে করেন, এ ধরনের মতবিনিময় স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে যোগাযোগ ও সংলাপের সুযোগ তৈরি করে। একই সঙ্গে বাগেরহাটের রাজনৈতিক পরিসরে এ বৈঠক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সম্প্রসারিত হচ্ছে

বাগেরহাটে এনসিপি নেতাদের সাথে ব্রিটিশ রাজনৈতিক উপদেষ্টা রোজি কমের বৈঠক

Update Time : 03:12:30 pm, Monday, 14 September 2026