আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র, ১৪৩৩ | ০১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

ফরিদপুরে সুপ্রিম কোর্টের আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত বৃদ্ধ পিতা

  • MIT ERP
  • Update Time : 02:53:44 pm, Monday, 14 September 2026
  • 5

ফরিদপুরে সুপ্রিম কোর্টের আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত বৃদ্ধ পিতা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকার মিঠাপুর কলেজপাড়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রাফিজুল ইসলামের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাত আনুমানিক ২টার দিকে এই ডাকাতি সংঘটিত হয়।

ডাকাতদের হামলায় আইনজীবীর বৃদ্ধ পিতা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আহত গৃহকর্তা ও আলফাডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রধান অফিস সহকারী মোহাম্মদ আলী (৬৩) বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে রাতের খাবার শেষে সাড়ে ১১টার দিকে গৃহকর্তা মোহাম্মদ আলী ও তার স্ত্রী নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন।

রাত আনুমানিক ২টার দিকে ৫-৬ জনের একটি অজ্ঞাতনামা সশস্ত্র ডাকাত দল ঘরের পূর্ব পাশের বেলকনির দরজার গ্রিল কেটে এবং গেস্ট রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ডাকাতেরা দেশীয় অস্ত্রের মুখে ঘুমন্ত দম্পতিকে জিম্মি করে ফেলে। এ সময় বাধা দিলে গৃহকর্তা মোহাম্মদ আলীকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে ডাকাত দলটি ঘরের আলমারি, ওয়ারড্রব ও ফাইল কেবিনেট ভেঙে আনুমানিক ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেবল আইনজীবীর পিতা ও মাতাই অবস্থান করছিলেন। আহত মোহাম্মদ আলীকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ওসি মো. সোহেল সারোয়ার জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পাকুন্দিয়ায় ৩৩৩ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে

ফরিদপুরে সুপ্রিম কোর্টের আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত বৃদ্ধ পিতা

Update Time : 02:53:44 pm, Monday, 14 September 2026