আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ০১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

কক্সবাজারে র‍্যাবের অভিযানে সোয়া ছয় লাখ ইয়াবা উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 10:41:29 am, Monday, 14 September 2026
  • 7

কক্সবাজারে র‍্যাবের অভিযানে সোয়া ছয় লাখ ইয়াবা উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজার টেকনাফের সাবরাং থেকে ছয় লাখ ঊনিশ হাজার ছয়শ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। রোববার ১৩ সেপ্টেম্বর ভোর রাতে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের বাজার পাড়া এলাকা থেকে এই বড় চালানটি জব্দ করা হয়।

এ অভিযানে কোনো পাচারকারিকে আটক করা সম্ভব হয়নি, তবে মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানায় র‍্যাব। র‌্যাব জানায়, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন শাপলা চত্বর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফের সাবরাং বাজার পাড়া এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে মজুত করে অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের সত্যতা নিশ্চিত করতে আভিযানিক দলটি অদ্য ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১:৪০ ঘটিকায় সাবরাং ইউপির ৪নং ওয়ার্ডের জনৈক মাওলানা ফিরোজ সাহেবের লবণের মাঠের পাশে ওয়াব পিরিডিয়া ইটের সলিং রাস্তার ওপর পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৮-১০ জন অজ্ঞাতনামা মাদক কারবারি তাদের হাতে থাকা পুরাতন লুঙ্গির চারটি পোটলা ফেলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল তল্লাশি করে পলাতক মাদক কারবারিদের ফেলে যাওয়া পোটলাগুলো থেকে মোট ছয় লাখ ঊনিশ হাজার ছয়শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ অভিযানে কোনো পাচারকারিকে আটক করা সম্ভব হয়নি, তবে মালিকসহ সংশ্লিষ্টদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানায় র‍্যাব।

এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভোলায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

কক্সবাজারে র‍্যাবের অভিযানে সোয়া ছয় লাখ ইয়াবা উদ্ধার

Update Time : 10:41:29 am, Monday, 14 September 2026