আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

রাজারহাটে ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 10:42:15 am, Sunday, 13 September 2026
  • 8

রাজারহাটে ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুড়িগ্রামের রাজারহাটে ড্রেন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে রেখে যায়। শনিবার ১২ সেপ্টেম্বর বিকেলে স্থানীয়রা মরদেহটি দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদর্শ বি.এল হাইস্কুলের প্রায় ৫০ মিটার পূর্বদিকে একটি ড্রেনে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকটির মরদেহ পড়ে ছিল। কয়েকদিন আগে শিশুটিকে ওই স্থানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে তখন বিষয়টি কারো নজরে আসেনি। প্রত্যক্ষদর্শী মমেনা বেগম বলেন, আমার বাড়ির সামনেই শিশুটির মরদেহ পড়ে ছিল। বিকেলে আমিসহ কয়েকজন মরদেহটি দেখতে পাই। পরে আমরা আশপাশের লোকজনকে জানাই। এ বিষয়ে রাজারহাট থানা পুলিশের ওসি মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি অকাল গর্ভপাতের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ড: বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে প্রাণহানি

রাজারহাটে ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

Update Time : 10:42:15 am, Sunday, 13 September 2026