বিমা খাতে বিশেষ অবদানের জন্য ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান করেছে পেশাদার সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গত বৃহস্পতিবার ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
সেগুনবাগিচা ডিআরইউ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিনের হাতে এ সম্মাননা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকসহ ডিআরইউর সদস্য এবং দেশের ব্যাংক বিমা, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


















