আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭২%

ছয় বছর পর গুয়াংজু-নয়াদিল্লি ফ্লাইট চালুর ঘোষণা চায়না সাউদার্ন এয়ারলাইনসের

  • MIT ERP
  • Update Time : 08:00:29 am, Sunday, 13 September 2026
  • 9

ছয় বছর পর গুয়াংজু-নয়াদিল্লি ফ্লাইট চালুর ঘোষণা চায়না সাউদার্ন এয়ারলাইনসের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দিল্লির পথে রওনা হওয়ার মধ্যে গুয়াংজু-নয়াদিল্লি রুটে পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে চায়না সাউদার্ন এয়ারলাইনস। কোম্পানিটির বরাতে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস লিখেছে, দীর্ঘ ছয় বছর পর আগামী ২১ সেপ্টেম্বর থেকে তারা নিয়মিত ফ্লাইট চালু করবে।

ফ্লাইট পুনরায় চালুর পর দক্ষিণ এশিয়ায় তাদের আটটি যাওয়া-আসার রুটে প্রতি সপ্তাহে শতাধিক ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে এয়ারলাইনসটি। এনডিটিভি লিখেছে, কোভিড মহামারি এবং সীমান্ত এলাকা ডোকলাম ও গালওয়ান উপত্যকায় সংঘাতের পর ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ বন্ধ হয়ে যায়। চলতি বছর দুই দেশের সম্পর্কের বরফ গলার মধ্যে বিমান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

প্রায় ছয় বছর পর গত ফেব্রুয়ারিতে চীন ও ভারতের মধ্যে পুনরায় ফ্লাইট চালু করে ভারতীয় উড়োজাহাজ সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’। এরপর এপ্রিলে বেইজিং-দিল্লি রুটে সরাসরি ফ্লাইট শুরু করে ‘এয়ার চায়না’। এর আগে কুনমিং থেকে কলকাতার মধ্যে ফের ফ্লাইট চালু করে ‘চায়না ইস্টার্ন এয়ারলাইনস’। অন্যদিকে ভারতের উড়োজাহাজ সংস্থা ‘ইন্ডিগো’ গত ৩০ মার্চ কলকাতা ও সাংহাইয়ের মধ্যে তাদের প্রথম সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করে, যা দুই দেশের আকাশ যোগাযোগ জোরদারে বড় ভূমিকা রাখছে।

এনডিটিভি লিখেছে, চীনে ইন্ডিগোর কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়। এর আগে কোম্পানিটি কলকাতা থেকে গুয়াংজু রুটে পুনরায় ফ্লাইট চালু করে, পরে দিল্লি থেকেও কার্যক্রম শুরু করে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিনকে ডিআরইউর বিশেষ সম্মাননা

ছয় বছর পর গুয়াংজু-নয়াদিল্লি ফ্লাইট চালুর ঘোষণা চায়না সাউদার্ন এয়ারলাইনসের

Update Time : 08:00:29 am, Sunday, 13 September 2026