আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭২%

সৌদির তেল পাইপলাইনে হামলার তীব্র নিন্দা জানাল পাকিস্তান

  • MIT ERP
  • Update Time : 07:54:26 am, Sunday, 13 September 2026
  • 9

সৌদির তেল পাইপলাইনে হামলার তীব্র নিন্দা জানাল পাকিস্তান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। রিয়াদ ও মদিনা অঞ্চলে এই হামলায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেসামরিক লোকজন আহতও হয়েছে।

গতকাল শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘নিন্দনীয় ড্রোন হামলা’ উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানায়। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’। একই সঙ্গে এটি সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-তারও লঙ্ঘন।

পাকিস্তানের ভাষ্য, এ ধরনের হামলা শুধু সৌদি আরবের নিরাপত্তার জন্য নয়, পুরো অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করছে। বিবৃতিতে পাকিস্তান সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখ-তা, নিরাপত্তা ও সমৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। সৌদি আরবের নেতৃত্ব, সরকার এবং জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ইসলামাবাদ।

পাকিস্তান বলেছে, সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তারা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে এসেছে। ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইয়েমেনের হুথিদের অগ্রগতি, লোহিত সাগরে জাহাজ চলাচলের ঝুঁকি এবং সৌদি আরবের তেল অবকাঠামোয় সাম্প্রতিক হামলার মধ্যে পাকিস্তানের এই অবস্থান তাৎপর্যপূর্ণ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিনকে ডিআরইউর বিশেষ সম্মাননা

সৌদির তেল পাইপলাইনে হামলার তীব্র নিন্দা জানাল পাকিস্তান

Update Time : 07:54:26 am, Sunday, 13 September 2026