আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

দেবীগঞ্জে সোলার বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি এগ্রোজোন ও সবুজায়নের উদ্যোগ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

  • MIT ERP
  • Update Time : 03:04:23 pm, Saturday, 12 September 2026
  • 13

দেবীগঞ্জে সোলার বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি এগ্রোজোন ও সবুজায়নের উদ্যোগ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পঞ্চগড়ের দেবীগঞ্জে সোলার বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক এগ্রোজোন ও সবুজায়ন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এরই অংশ হিসেবে সম্ভাব্য বিনিয়োগ ও প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আজ শনিবার সকালে প্রকল্প এলাকায় চায়না, সিঙ্গাপুর ও দুবাইসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং দেশীয় ব্যবসায়ীরা পরিদর্শন করেছেন। পরিদর্শনে প্রতিমন্ত্রী বলেন, সরকারের আশা, প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় দ্রুত সোলার প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে আগামী ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এগিয়ে যাওয়া সম্ভব হবে। এর মাধ্যমে গ্রাম পর্যায়ে বিদ্যুতের চাহিদা পূরণে সহায়তা মিলবে। বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে স্থানীয় জনগণকে কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে।

এতে এলাকার বেকারত্ব কমার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে। এদিকে এলাকা পরিদর্শন শেষে বিদেশি প্রতিনিধিরা জানান, জমি প্রাকৃতিকভাবে ভালো এবং বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। তারা নিজ দেশে ফিরে বোর্ড সভায় বিষয়টি আলোচনা করে বিনিয়োগের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানান। পরে প্রতিমন্ত্রীসহ বিদেশি প্রতিনিধি দলটি পঞ্চগড়ের বন্ধ থাকা সুগার মিল পরিদর্শন করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শচীনকে ছাড়িয়ে টেস্টে ফিফটির নতুন রেকর্ড জো রুটের

দেবীগঞ্জে সোলার বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি এগ্রোজোন ও সবুজায়নের উদ্যোগ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Update Time : 03:04:23 pm, Saturday, 12 September 2026