আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

জ্বালানি সংকট মোকাবিলায় ৬ মাসেও কার্যকর পদক্ষেপ নিতে পারেনি সরকার: জামায়াত আমির

  • MIT ERP
  • Update Time : 01:17:30 pm, Saturday, 12 September 2026
  • 16

জ্বালানি সংকট মোকাবিলায় ৬ মাসেও কার্যকর পদক্ষেপ নিতে পারেনি সরকার: জামায়াত আমির

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ বর্তমানে এক গভীর সংকটের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তীব্র জ্বালানি সংকটের কারণে দেশের শিল্পখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ বিগত ছয় মাসেও এই সংকট নিরসনে সরকার কোনো কার্যকর বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।

আজ শনিবার বগুড়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন জামায়াত আমির।

এ সময় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ দারুণ সংকটের মুখোমুখি। শিল্পে মারাত্মক আঘাত এসেছে। আমাদের প্রধান রপ্তানি খাত হচ্ছে গার্মেন্টস। এর যে কেন্দ্রীয় বডি বিজিএমইএ, তারা সম্প্রতি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বলেছে–তারা তাদের চাহিদামতো পাওয়ার সাপ্লাই না পাওয়ার কারণে তাদের উৎপাদন ৫০ পারসেন্টের নিচে নেমে এসেছে। উৎপাদন নিচে নেমে গেলে অবশ্যইা তারা ব্যাংকের দেনা পরিশোধ করতে পারবে না। ব্যাংকের কাছে তারা ঋণ খেলাপি হবে।’

তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধীদলের পক্ষ থেকে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে সরকারকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি। এ কারণেই জামায়াতে ইসলামীসহ বিরোধীদলগুলো লংমার্চের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।

বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘সরকারের উচিত ছিল নির্ধারিত সময়ের মধ্যেই জ্বালানি সংকটের বিকল্প ব্যবস্থা বের করা। আমরা সরকারকে সহযোগিতা করার চেষ্টা করেছি। কিন্তু বিদ্যুৎ সংকটের বিষয়টিও সরকার শুরুতে অস্বীকার করেছে।

তিনি আরও বলেন, ‘তারা রাষ্ট্র সংস্কারের পক্ষে ছিলেন। কিন্তু সরকার ক্ষমতা গ্রহণের পর জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গেছে। আমরা গণভোটের পক্ষে ছিলাম, জনগণ সারা দিয়েছে, কিন্তু সরকার জনগণের কাছে দেওয়া ওয়াদা বর খেলাপ করলেন, গণভোটের রায় অমান্য করেছেন। জনগণের রায়কে অসম্মান করার শক্তি আমাদের কারো নাই।’

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘‘ভৌগোলিকভাবে বগুড়া উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। একসময় বগুড়াকে ‘মিনি শিল্পনগরী’ বলা হতো। কিন্তু স্বাধীনতার পর এখানে শিল্পায়নের কাঙ্ক্ষিত বিকাশ ঘটেনি। বগুড়া কেনো এত অবহেলিত আমি জানি না। আমরা চাই বগুড়া তার ন্যায্য পাওয়া ফিরে পাক।’’

এর আগে সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে বাংলাদেশে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম নিহত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন এবং শহীদ মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন। দুপুর ১২টায় বগুড়ার একটি পাঁচ তারকা হোটেলে অ্যান্ড রিসোর্টে রুকন সম্মেলনে অংশ নিবেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সরকারি অনাপত্তির পরও ডিসি অফিসে আটকে নোবিপ্রবির আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট

জ্বালানি সংকট মোকাবিলায় ৬ মাসেও কার্যকর পদক্ষেপ নিতে পারেনি সরকার: জামায়াত আমির

Update Time : 01:17:30 pm, Saturday, 12 September 2026