আজ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

সীতাকুণ্ডে ৫০ হাজার চিংড়ির পোনা জব্দ, সাগরে অবমুক্ত করল নৌ পুলিশ

  • MIT ERP
  • Update Time : 01:11:20 pm, Saturday, 12 September 2026
  • 8

সীতাকুণ্ডে ৫০ হাজার চিংড়ির পোনা জব্দ, সাগরে অবমুক্ত করল নৌ পুলিশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় প্রায় ৫০ হাজার পিস চিংড়ির পোনা (পিএল) জব্দ করেছে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ি। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধিদের উপস্থিতিতে জব্দকৃত এসব চিংড়ির পোনা সাগরে অবমুক্ত করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে সীতাকুণ্ডের ৭ নম্বর কুমিরা ইউনিয়নের কুমিরা স্পিডবোট ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ছমি উদ্দিনের নেতৃত্বে এসআই মো. আবদুল ওয়াহেদসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ঘাট থেকে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ছোট-বড় ৩টি ড্রামে রাখা আনুমানিক ৫০ হাজার পিস চিংড়ি পিএল জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ি পোনার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। পুলিশ জানায়, জব্দ করা চিংড়ি পিএলগুলো সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তার দুই প্রতিনিধির উপস্থিতিতে প্রকাশ্য জনসমক্ষে সাগরে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। অবৈধভাবে চিংড়ি পোনা পরিবহন ও পাচার রোধে নৌ পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাঙ্গুনিয়ায় আবদুল মান্নানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সীতাকুণ্ডে ৫০ হাজার চিংড়ির পোনা জব্দ, সাগরে অবমুক্ত করল নৌ পুলিশ

Update Time : 01:11:20 pm, Saturday, 12 September 2026