আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত হয়ে আহত ৪৪ যাত্রী

  • MIT ERP
  • Update Time : 01:24:20 pm, Saturday, 12 September 2026
  • 18

ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত হয়ে আহত ৪৪ যাত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৪৪ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাস্থল থেকে হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফ্রান্সের রেল পরিষেবা প্রতিষ্ঠান এসএনসিএফের তথ্য অনুযায়ী, ট্রেনটি উত্তরাঞ্চলীয় নরমঁদি বিভাগের রৌয়েন জেলা থেকে কেন শহরের দিকে যাচ্ছিল। পথে ক্লেয়ঁন শহরের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। এরই মধ্যে এসএনসিএফ ও পুলিশ ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।

তবে ফরাসি পুলিশের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, অজ্ঞাত কোনো একটি বস্তুর সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগার পর এটি লাইনচ্যুত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রৌয়েন শহরের পাবলিক প্রসিকিউটর সেবাস্টিয়েন গাল্লোইস জানান, ট্রেন চালানোর সময় কিংবা তার আগে চালক মাদক বা অ্যালকোহল সেবন করেছিলেন কি না, তা নিশ্চিত করতে তার পরীক্ষা করা হয়েছে।

পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ফ্রান্সের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকাজ ও আহত যাত্রীদের জরুরি চিকিৎসা দিতে ঘটনাস্থলে ১৩০ জন ফায়ার সার্ভিস কর্মী, পাঁচটি মেডিকেল টিম এবং কয়েক ডজন অ্যাম্বুলেন্স পাঠানো হয়। দুর্ঘটনার সময় ট্রেনে থাকা ২৪ বছর বয়সী লুইস জানান, ট্রেনটি প্রচণ্ডভাবে কেঁপে ওঠার আগে তিনি কয়েকবার ঝাঁকুনি অনুভব করেন।

আইসিআই নরম্যান্ডি রেডিওকে তিনি বলেন, ঝাঁকুনির কারণে নিজের আসনে বসে থাকা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। একপর্যায়ে ট্রেনের জানালা আংশিক ভেঙে যায় এবং রেললাইনের পাথর ছিটকে বগির ভেতরে ঢুকে পড়ে। লুইস বলেন, পুরো ঘটনাটি ছিল খুবই আতঙ্কজনক। আমি এখনও ভয়ে কাঁপছি ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পাঁচবিবিতে সরকারি গাছ কাটার অপরাধে ৩ জনের কারাদণ্ড

ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত হয়ে আহত ৪৪ যাত্রী

Update Time : 01:24:20 pm, Saturday, 12 September 2026