আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

বিসিবিটিআইয়ের চার সপ্তাহের ফাউন্ডেশন ট্রেনিং সম্পন্ন

  • MIT ERP
  • Update Time : 04:15:37 pm, Monday, 7 September 2026
  • 7

বিসিবিটিআইয়ের চার সপ্তাহের ফাউন্ডেশন ট্রেনিং সম্পন্ন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ কমার্স ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (বিসিবিটিআই) উদ্যোগে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) প্রবেশনারি অফিসার-২০২৬-এর জন্য আয়োজিত চার সপ্তাহব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং কোর্স সম্পন্ন হয়েছে।

ব্যাংকিং পেশায় নবীন কর্মকর্তাদের প্রয়োজনীয় পেশাগত জ্ঞান, ব্যবহারিক দক্ষতা, নৈতিক মূল্যবোধ ও নেতৃত্বের সক্ষমতা বিকাশের লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। গত ৯ আগস্ট শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৩ সেপ্টেম্বর ২০২৬। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল আলম, মানবসম্পদ উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান শাহ মোহাম্মদ জুনায়েদ ইবনে আমিন এবং বিসিবিটিআইয়ের প্রিন্সিপাল ইস্কান্দার পারভেজ। প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ‘Showcasing a Roadmap to Make Bangladesh Commerce Bank Limited (BCBL) One of the Top 10 Banks in Bangladesh within Five Years’ শীর্ষক একটি গ্রুপ প্রেজেন্টেশনের আয়োজন করা হয়।

আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংককে দেশের শীর্ষ ১০টি ব্যাংকের একটি হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশিক্ষণার্থীরা এতে বিভিন্ন পরিকল্পনা ও সম্ভাব্য কর্মপন্থা তুলে ধরেন। গ্রুপ প্রেজেন্টেশনে অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আতাউর রহমান। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ সমাপনী সনদ ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

চার সপ্তাহব্যাপী প্রশিক্ষণে ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়। পাশাপাশি পেশাদারিত্ব, সততা, নৈতিকতা, দায়িত্বশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রবেশনারি অফিসারদের কর্মজীবনের জন্য প্রস্তুত করার পাশাপাশি দক্ষ, সুশৃঙ্খল, নৈতিক ও গ্রাহকবান্ধব ব্যাংকার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গাজীপুরের কোনাবাড়িতে ডেঙ্গুতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু, এলাকাবাড়ী জুড়ে আতঙ্ক

বিসিবিটিআইয়ের চার সপ্তাহের ফাউন্ডেশন ট্রেনিং সম্পন্ন

Update Time : 04:15:37 pm, Monday, 7 September 2026