নেপালে বন্যা ও ভূমিধসের ১০ম দিনে এক নারী এবং একজন চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শনিবার নোয়াকোটে নিজ বাড়ির চতুর্থ তলা থেকে ৬৪ বছর বয়সী চণ্ডিকা শ্রেষ্ঠাকে উদ্ধার করা হয়। এছাড়া, ত্রিশুলী-ওয়ান জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে। পরে হেলিকপ্টারে কোরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
ত্রিশুলী জলবিদ্যুৎ প্রকল্প থেকে এ পর্যন্ত ৩ জনকে জীবিত উদ্ধার করা হলো। এর আগে শুক্রবার ওই প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই নেপালিকে জীবিত উদ্ধার করা হয়।
এদিকে, ২৬ আগস্টের ভয়াবহ বন্যা-ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে ১৩৪২ জনে দাঁড়িয়েছে। বিদেশিসহ এখনও নিখোঁজ রয়েছে ৪ হাজার ৮৮৬ জন।



















